বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে পরিবার পরিকল্পনার পরিদর্শকরা একযুগে করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করলেন

শেরপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের সকল পরিদর্শকরা একযুগে করোনা ভইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে শেরপুর পরিবার পরিকল্পনার মাঠ পরিদর্শকরা এ টিকা গ্রহন করেছেন। শেরপুর সদর হাসপাতালে সদর উপজেলা পরিবার পরিল্পনার মেডিকেল অফিসার ডা. শারমিন রহমান অমি‘র উপস্থিতিতে এসকল টিকা গ্রহন করা হয়।

যে বা যারা করোনা ভইরাস (কোভিট-১৯)-এর প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন তারা হলেন- পৌরসভায় কর্মরত মো. জাকির হোসেন, কামারেরচর ইউনিয়নে কর্মরত মো. মাছুমবিল্লাহ, চরশেরপুর ইউনিয়নে কর্মরত মো. নবী হোসেন, বাজিতখিলা ইউনিয়নে কর্মরত হাসমত উল্লাহ,গাজীরখামার ইউনিয়নে কর্মরত শরীফ উদ্দিন আহমেদ, ধলা ইউনিয়নে কর্মরত সাজ্জাদুর রহমান, পাকুরিয়া ইউনিয়নে কর্মরত এম.কে জামান, চরমোচারিয়া ইউনিয়নে কর্মরত মো. মোশারফ হোসেন, চর পক্ষীমারী ইউনিয়নে কর্মরত শেখ আব্দুল্লাহ আল সাদী,বলাইরচর ইউনিয়নে কর্মরত মো. তোফাজ্জল হোসেন, রৌহা বেতমারীতে কর্মরত আব্দুল মুমিন ও কামারিয়া ইউনিয়নে কর্মরত মো. শফিকুল ইসলাম প্রমুখ। এসময় শেরপুর সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, শেরপুর সদর উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর জেলার জন্য ৩৬ হাজার ডোজ করোনা ভাইরাস (কোভিট-১৯) এর ভ্যাক্সিন এসেছে। যদিও জেলায় প্রায় ৪০ হাজার ডোজের চাহিদা রয়েছে। সুষ্ঠভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ডাক্তার, ৩৬ জন নার্স ও ৭২ স্বেচ্ছাসেবক কাজ করছেন। শেরপুরে প্রথম ধাপে যেসকল ভ্যাক্সিন এসেছে, চলতি বছরের ১৬ এপ্রিলে সেসকল ভ্যাক্সিনের মেয়াদ উত্তীর্ণ হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102