বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক খুন আহত-১ আটক-২

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে আজি (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত আজিম উদ্দিন (আজি) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক গৃহিণী আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত প্রতিপক্ষ পরিবারের মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম ও ইসমাইলের স্ত্রী শিখা বেগম নামে ২ গৃহিণীকে আটক করেছে নকলা থানার পুলিশ। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টার দিক উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন (আজি)’র বাড়ির আঙ্গীনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে আজি ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া অহত হন আফরোজা আক্তার নামে আরও এক নারী।

পুলিশ জানায়, এবিষয়ে জড়িতদের মধ্যে ২ জন নারীকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার এসআই রাজীম কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102