বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নকলা থানার পুলিশ। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী পূর্বপাড়া এলাকালায় এ ঘটনাটি ঘটে। সোহাগ মিয়া পার্শ্ববর্তী জামালপুর জেলার কাজিয়ারচর এলাকার ইমান আলীর ছেলে।

এলাবাসী জানায়, বৃহস্পতিবার কবুতরমারী পূর্বপাড়ার পারিবারিক কবরস্থানের পাশে পিতরাজ গাছের ডালের সাথে রশি দিয়ে অজ্ঞাত এক যুবককে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোহাগ মিয়া জামালপুর থেকে কেন এবং কোথায় এসছিলো তা এখনও জানা যায়নি। তবে পুলিশি তদন্তে সোহাগের নকলায় আসার কারন এবং কোথায় ও কার বাড়িতে এসেছিলো তা জানা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, নিহত যুবককে স্থানীয় কেউ চিনেন না। পরে মরদেহের গায়ের শার্টের পকেটে থাকা মোবাইল দিয়ে কয়েকটি নাম্বারে ফোন দিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, সোহাগ জামালপুর থেকে কবুতরমারীতে কেন, কোথায় ও কার বাড়িতে এসেছিলো তা পুলিশি তদন্তে বেড়িয়ে আসলে পরে অন্যদেরকে জানানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102