বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

এবার নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়রের সাথে কেন্দ্রীয় আ.লীগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬২৭ বার পঠিত

এবার শেরপুর জেলার নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং।

৯ ফেব্রুয়ারি দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বারেরমতো বিপুল ভোটে নির্বাচিত পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের নকলা পৌর শহরের গ্রীণ রোডস্থ বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং নকলার রাজনৈতিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদেরসহ সাংগঠনিক খোঁজ খবরনেন তাঁরা।

পরে নবনির্বাচিত মেয়র মো. হাফিজুর রহমান লিটনের আমন্ত্রণে তাঁরা প্রীতিভোজে অংশ গ্রহন করেন। সবশেষে এক ফ্রেমেবন্ধী হতে সকলেই ফটোসেশনে অংশনেন।

এসময় নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, শ্রম বিষয়ক সম্পাদক মো. গোলাম হাফিজ সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ আলম মনজু, সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিত ধর সুভাষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল ও যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রনজু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ, যুগ্ম সাধারন সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল বি.এসসি ও সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন বি.এসসি, নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর শাহাবদ্দিন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থা’র সভাপতি আসাদুজ্জামান সৌরভ, বিডি ক্লিন নকলা শাখার সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিন, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাফি ইবনে হাফিজ নিহান নিবীড় ও আব্দুল্লাহ আল-আমিন লিমনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102