বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নবনির্বাচিত মেয়রের সাথে প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সাথে নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মকর্তা ও সদস্যরা সৌজন্য সাক্ষাত করে তাঁকে অভিনন্দন জ্ঞাপনসহ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ৭ ফেব্রুয়ারি রবিবার রাতে নকলা পৌর শহরের গ্রীণ রোডস্থ বাসভবনে গিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বারেরমতো বিপুল ভোটে নির্বাচিত পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ‘নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থা’র সভাপতি আসাদুজ্জামান সৌরভ, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সাধারণ সম্পাদক নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ্ আল-আমনি, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য মকিব হোসেন মামুন, মো. মোশাররফ হোসেন শ্যামল, মো. সুজন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মপরিধি ও সংস্থাটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মকর্তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন সংস্থার রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেন।

সংস্থার সদস্যদের কাজের ধরন ও কর্মক্ষেত্র সম্পর্কে বিস্তারিত শুনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, সংস্থাটির কাজে যেকেউ মুগ্ধ হওয়ার কথা। লেখা-পড়ার পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করাকে অভিনন্দন জানিয়ে সকল প্রকার পরামর্শ ও সার্বিক সহযোগিতার আশ্বাসদেন তিনি। তাছাড়া পৌরসভার অন্তর্গত কোন এলাকায় অসহায় দরিদ্র প্রবীণ ও প্রতিবন্ধীর খোঁজ পেলে তাৎক্ষণিক তাকে জানানোর পরামর্শ দেন। এতে ওই সকল দরিদ্র অসহায় প্রবীণ ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে তিনি মনে করেন। সবশেষে দরিদ্র অসহায় প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ‘নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থা’র সকল সদস্যের কাছে স্বেচ্ছায় সেবা দানের আশা ব্যক্ত করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102