বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

তরুণ দর্শক ধরতে ওয়েবে কাজল আগারওয়াল

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৯৫ বার পঠিত

তরুণ ও বেশি দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরিতে তারকারাও সিনেমার পাশাপাশি ওয়েবভিত্তিক ফিল্ম ও সিরিজে যুক্ত হচ্ছেন ক্রমাগত।
দক্ষিণি অভিনেত্রী কাজল আগারওয়ালও তাঁর ওয়েব সিরিজ ‘লাইভ টেলিকাস্ট’ নিয়ে হাজির। ডিজনি হটস্টারে ১২ ফেব্রুয়ারি প্রচারিত হবে এটি। তার আগেই ওটিটি নিয়ে নিজের মতামত জানালেন এই অভিনেত্রী। তামিল, তেলেগু ও হিন্দি ভাষার সিনেমার এই তারকা এবার ওটিটিতেও বাজিমাত করতে চান। কাজল বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আশি ও নব্বই দশকে জন্ম নেওয়া তরুণ দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরিতে ডিজিটাল প্ল্যাটফর্মের বিকল্প নেই। আমি হন্ন হয়ে ওয়েব সিরিজে কাজ করতে চেয়েছিলাম। লাইভ টেলিকাস্ট আমার জন্য ছিল একেবারেই ঠিকঠাক একটি প্রকল্প।’

কাজল আরও বলেন, ‘আমি বিঙ্কাত স্যারের ওপর ভরসা করি। তাঁর কাজ করার ধরন আমি পছন্দ করি। তাঁর নির্দেশনায় কাজ করা আমার জন্য সত্যিই অসাধারণ।’
ওয়েব সিরিজটি একটি ভুতুড়ে বাড়িতে একটি শোর শুটিং কেন্দ্র করে। বিঙ্কাত প্রভু পরিচালিত হিন্দি ভাষার এই ওয়েব সিরিজে কাজলকে দেখা যাবে জেনি চরিত্রে। এর আগেও তিনি হিন্দি ‘সিংহাম’, ‘স্পেশাল ২৬’ ছবিতে অভিনয় করেছেন। ওয়েব সিরিজ ছাড়াও একগাদা কাজ হাতে আছে কাজলের। তামিল ‘হেই সিনামিকা’, ‘ইন্ডিয়ান টু’, ‘প্যারিস প্যারিস’, তেলেগু ‘মোসাগাল্লু’, ‘আচার্য’ এবং হিন্দি ‘মুম্বাই সাগা’ ছবিগুলোতে দেখা যাবে তাঁকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102