বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ময়মনসিংহে শ্রেষ্ঠ ১০ জয়িতাকে বিভাগীয় সংবর্ধনা প্রদান

আব্দুল্লাহ্ আল-আমিন, ময়মনসিংহ:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৮৫ বার পঠিত

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ বিভাগের ১০ শ্রেষ্ঠ জয়িতাকে বিভাগীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এনডিসি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ও বিশিষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশান আক্তার ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহন করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক উপ-পরিচালক ফেরদৌসি বেগম প্রমুখ।

৫টি ক্যাটাগরিতে ২ জন করে মোট ১০ শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়। নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা লাকী এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা কামরুন নাহার। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা ফরিদা বেগম এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা খালেদা বেগম। সফল জননী হিসেবে প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা বেগম রেজিয়া রহমান এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা আনোয়ারা আক্তার। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা রাবেয়া বাসরী এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা তাসলিমা আক্তার। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রথম শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন আকিকুন নাহার এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন সবনম মুসতারি।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগের সকল জেলা-উপজেলা পর্যায়ে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ১৪৭ জন জয়িতার মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ১০ জনকে এ বিভাগীয় সংবর্ধনার জন্য মনোনিত করা হয়েছে।

শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিভাগের সেরা ১০ জয়িতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে বিভাগের সেরা জয়িতা হিসেবে নির্বাচিত এ ১০ জয়িতার বিভিন্ন কাজের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতিদের সামনে প্রদর্শন করা হয়। সবশেষে অতিথিবৃন্দরা বিভাগের শ্রেষ্ঠ ১০ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102