বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৬৭৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভা নির্বাচনে মোছা. সুফিয়া বেগম (জবাফুল), জমিলা বেগম (জবাফুল) ও মোছা. সুফিয়া বেগম (চশমা) বেসরকারি ভাবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

৩০ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন ও গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ঘোষিত ফলাফল অনুযায়ী সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩নং)-এ সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে মোছা. সুফিয়া বেগম জবা ফুল প্রতীকে ১ হাজার ৪৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. হালিমা বেগম চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৫ ভোট। এ ওয়ার্ডে পরাজিত অন্য ৩ জন হলেন- মোছা. রুপালী বেগম টেলিফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৫৪ ভোট, মাকছুদা বেগম আনারস প্রতীকে ২৫৫ ভোট ও তছলিমা আক্তার অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড-২ (সাধারণ ওয়ার্ড ৪, ৫ ও ৬নং)-এ সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে জমিলা বেগম জবা ফুল প্রতীকে ৩ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. বেনুয়ারা বেগম বলপেন প্রতীকে ২ হাজার ৩১২ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে পরাজিত অন্য ৩ জন হলেন- মোছা. রেনু বেগম চশমা প্রতীকে পেয়েছেন ৬৬৪ ভোট, মোছা. মাছুদা বেগম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৫৫৯ ভোট ও রহিমা বেগম আনারস প্রতীকে পেয়েছেন ২২৯ ভোট।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৩ (সাধারণ ওয়ার্ড ৭, ৮ ও ৯নং)-এ সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে মোছা. সুফিয়া বেগম চশমা প্রতীকে ২ হাজার ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ছয়ফল বেগম বলপেন প্রতীকে ১ হাজার ৫৯৬ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে পরাজিত অন্য ৩ জন হলেন- মোছা. মমেনা খাতুন আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট, মোছা. রুপালী বেগম টেলিফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৯৮ ভোট ও রত্না বেগম জবাফুল প্রতীকে ৪৮২ ভোট পেয়েছেন।

নকলা পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫১ জন। এ হিসাব অনুযায়ী পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার এক হাজার ১৪৩ জন বেশি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102