বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণশুনানী

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩২৩ বার পঠিত

১৮ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী বাজারের ধানহাটিতে শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটি ও ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহায়তা প্রদান করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) একটিভিটি প্রকল্প।

ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ জুলফিকার হোসাইন রনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এ.এস.পি (প্রবি) স্নেহা শিষ কুমার দাস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102