বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদেশী মদসহ ১ যুবক আটক

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪২৫ বার পঠিত

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে বিদেশী ২৪ বোতল মদসহ সুজন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে থানার পুলিশ। আটককৃত সুজন মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাংটিয়া মধ্যপাড়া বটতলা কালিস্থান নামক এলাকা থেকে ২৪বোতল ভারতীয় মদসহ সুজন মিয়াকে হাতেনাহে আটক করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে এএসআই মো. রফিকুল আলম ও আল মামুনসহ তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। ১৬ জানুয়ারি শনিবার আটককৃত সুজন মিয়াকে শেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102