বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পাক্ষিক সভা শেষে বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪২৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বছরের প্রথম পাক্ষিক সভার পরে বিদায় অনুষ্ঠান ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গনপদ্দী ডিজিটাল ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. শামছুর রহমান আবুলের সভাপতিত্বে ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচানা সভা ও সংক্ষিপ্ত পরিসরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সদস্য খারজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজন মিয়া, পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসিনা বেগম ও পরিবার কল্যান সহকারী মৌসুমি। এসময় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউ.পি সদস্য জয়নাল আবেদীনসহ কমিটির অন্যান্য সদস্য, গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সরকারি চাকরি বিধি অনুযায়ী চাকরিতে নির্ধারিত বয়সসীমা অতিক্রম করায় বাধ্যতামূলক অবসরে যাওয়া পরিবার কল্যাণ পরিদর্শিকা কামরুন্নাহার মিনা ও পরিবার কল্যাণ সহকারী শিরিনা বেগম-কে গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরতদের ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উদ্যোগে বিদায়ীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102