বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় এক কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় পৌরসভা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক কাউন্সিলর প্রার্থীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ জানুয়ারি মঙ্গলবার পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫-এর ১১(২) লঙ্ঘনের দায়ে পৌরসভার ৫ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. তোতা মিয়াকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এ অর্থদন্ডাদেশ প্রদান করেন। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজসহ নকলা থানার পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী তোতা মিয়ার সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম সৃষ্টি করেন এবং বিশাল শোডাউন করেন। এতে পৌরসভা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় এ জরিমানা করা হয়েছে।

এবিষয়ে কাউন্সিলর প্রার্থী তোতা মিয়া জানান, প্রতীক পাওয়ার পরে উৎসুক কর্মী ও সমর্থকরা আমার অনুরোধ না মেনে পথসভা করার লক্ষে একত্র হওয়ায় জনসমাগমের সৃষ্টি হয়। পরে এসকল কর্মী ও সমর্থকরা উট পাখি প্রতীকের বিভিন্ন শ্লোগান দিতে দিতে রাস্তা দিয়ে চলতে থাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় এবং তাদের সাথে আমি থাকায় প্রার্থী হিসেবে আমাকে জরিমানা করা হয়েছে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরে প্রার্থীরা বা প্রার্থীদের সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারেন, তাই পৌর সভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত মাঠে নামেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠ ভাবে সমাপ্ত করার লক্ষে এ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102