বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে শহীদদের গণকবর সংরক্ষণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩২৯ বার পঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত গণকবর সমূহ সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারি সোমবার শেরপুর জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব উপজেলার আহমদনগর গনহত্যায় নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তর্বক অর্পন শেষে গণকবর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.এ আব্দুল্লাহেল আওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, ঝিনাইগাতী সদর ইউপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ ও ডিপুটি কমান্ডার শামছুল আলমসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিদর্শন করেন এবং উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102