বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪২৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি মঙ্গলবার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে নকলা ক্রিকেট ক্লাব (এনসিসি) ৬ উইকেটে নিহা স্পোর্টিং ক্লাব (এনএসসি)-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলার শিশির স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় টসে জিতে নিহা স্পোর্টিং ক্লাব (এনএসসি) ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জবাবে নকলা ক্রিকেট ক্লাব (এনসিসি) ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১ ওভার ৩ বল ব্যাটিং করে ৬ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়।

এ খেলায় চ্যাম্পিয়ন দলের রাকিবুল আতিক ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এবং সৌরভ আহমেদ ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন। তাছাড়া বিজয়ী দলের পক্ষে পাপ্পু সর্বোচ্চ ৩৫ রান করে, হাছান ৩২ রান ও রাকিবুল আতিক ২২ রান সংগ্রহ করেন। অন্যদিকে রানার্স আপ দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেন আরিফ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়ক ও তাদের দলের খেলোয়াড়দের হাতে ভিন্ন আকারের একটি করে এলইডি রঙ্গিন টেলিভিশন এবং নির্বাচিত ম্যান অফ দ্যা টুর্নামেন্ট রাকিবুল আতিকের হাতে ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত সৌরভ আহমেদের হাতে শিশির স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আ. ছাত্তার ও অন্যান্য অতিথি বৃন্দরা পুরষ্কার তুলেদেন। এসময় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, শিশির স্মৃতি সংঘ, নকলা ক্রিকেট ক্লাব (এনসিসি) ও নিহা স্পোর্টিং ক্লাব (এনএসসি)-এর সকল কর্মকর্তাবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ, আমন্ত্রিত অতিথিগন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

পুরষ্কার হাতে পাওয়ার পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকল খোলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা এ খেলাকে স্মৃতি হিসেবে ধরে রাখতে তথা এক ফ্রেমে বন্ধি হয়ে থাকতে ফটোসেশনে অংশনেয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102