শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নকলায় পুলিশের বিশেষ অভিযানে ২ নারীসহ গ্রেফতার ১১

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৫০৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২ নারীসহ ১১ জনকে গ্রেফতার করে শেরপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার রাত থেকে ৬ ডিসেম্বর বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ২ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়।

নিয়মিত মামলায় গ্রেফতারকৃতরা হলেন জহিরুল ইসলাম (৪৫) ও ইউসুফ আলী (৩৫)। গ্রেফতারী পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত ৯ জনের মধ্যে ২ জন নারী ও ৭ জন পুরুষ। নারী অপরাধীরা হলেন- রেবেকা সুলতানা ও ফেরদৌসী বেগম। আর পুরুষ অপরাধীরা হলেন- রিপন মিয়া, রহিম উদ্দিন, মামুন মিয়া, আব্দুল জলিল, শাহ আলম, রুবেল মিয়া ও আমিরুল ইসলাম।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি বিশেষ অভিযান চালিয়ে ২ নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয় এবং ৬ ডিসেম্বর বুধবার দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102