বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের সচেতনতা মূলক আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫৫২ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ রোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় ব্যক্তি পর্যায়ে স্বেচ্ছাসেবক ও সুধীজনের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে। ৫ ডিসেম্বর বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের ‘গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও আয়োজনে গনপদ্দী ইউনিয়নের খারজান বাজারে এ সচেতনতা মূলক আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির উপদেষ্টা আব্দুল বারেকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল, বীর মুক্তিযোদ্ধা লূৎফর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আবুল হাসিম, গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম, বাড়ইকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, পিঁপড়িকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. শফিকুল ইসলাম, খারজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, হাজী জমিরউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান সুমন, সংগঠনটির উপদেষ্টা শাহীন আলম, নকলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন, মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক ও স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

আলোচনা সভার পরে স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে মানব সেবায় ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সদা তৎপরতার সহিত জনগনের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আবুল হাসিম, পিঁপড়িকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. শফিকুল ইসলাম, খারজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বাড়ইকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম, গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদার মো. সালাম মিয়া, গ্রাম পুলিশ মো. জুয়েল, নারায়ণ, মো. বাবুল মিয়া, মো. আ. জলিল, মো. খোকা মিয়া, মো. রফিক, কমল, শুকলাল, সুহেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়াসহ বিহারিপাড় এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়, জিনিয়া জেনারেল (প্রা.) হাসপাতাল ও জালালপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগনের হাতে প্রতিষ্ঠানের নামে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন শ্যামল ও শিমানুর রহমান সুখন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সাংবাদিক হারুনুর রশিদ ও শাহাজাদা স্বপন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102