বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ইটভাটার মালিককে ৮ লাখ টাকা অর্থদন্ড

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর জেলার সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ইটভাটার মলিককে প্রতিজনে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছ।

পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় ৩০ ডিসেম্বর বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত সদর উপজেলার আরিফা ব্রিকস ও জিহান ঝিকঝাক ব্রিক-৪ এবং শ্রীবরদী উপজেলার সততা ব্রিকস ও মদিনা ব্রিকসে আলাদা অভিযান চালিয়ে এসকল ভাটার মালিককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমানসহ পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, পরিবেশ আইনের ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) অমান্য করে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অভিযোগে সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলার ২টি করে ৪ টি ইটভাটার মলিককে প্রতিজনে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছ। তিনি আরও জানান, জনস্বার্থে তথা পরিবেশ সংরক্ষনে এধরনের অভিাযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102