বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মাধ্যমিক শিক্ষার্থীদের শ্রেণী রোল থাকছে না দেওয়া হবে আইডি নম্বর

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৭০ বার পঠিত

অনলাইন ডেস্ক:

মাধ্যমিকের নতুন ক্লাসে ওঠা শিক্ষার্থীদের বরাবরের ন্যায় শ্রেণীর রোল নম্বর থাকছে না, তাদেরকে দেওয়া হবে আইডি নম্বর। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমটাই জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, বার্ষিক পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে যে রোল নম্বর দেওয়া হয়, এখন তার বদলে শিক্ষার্থীদের আইডি নম্বর দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিকের শিক্ষার্থীরা আগের ক্লাসের রোল নিয়েই পরের ক্লাসে উঠবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘রোল নম্বর নিয়ে একটা সমস্যা হয়। আগে প্রত্যেক শ্রেণিতে রোল নম্বর দেওয়া হতো। এর কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা অনভিপ্রেত প্রতিযোগিতার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মধ্যে যে সহযোগিতার মনোভাব থাকার দরকার, অনেক সময় সেটির অভাব ঘটে পরবর্তী শ্রেণীর রোল নম্বরের কারণে। সবাই সামনে আসতে চায়। ফলে স্বাভাবিক কারনেই একে অপরের মধ্যে অদৃশ্য অসহযোগিতার মনোভাব সৃষ্টি হয়। তাই রোলের বদলে আইডি নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।

ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক থেকে সব শিক্ষার্থীর ইউনিক আইডি দেওয়া হবে। পুরো শিক্ষা জীবনে সে ওই আইডি নম্বর নিয়ে থাকবে, তাতে তাকে “ট্র্যাক” করা যাবে, সে ঝরে পড়ছে কি না, তা জানা সহজ হবে। তাছাও সরেজমিনে পরিদর্শন না করেও শিক্ষার্থী সম্পর্কে অনেক বিষয়ে জানা যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা আনা এবং শিক্ষার গুণগত মান অর্জনে এবার লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুফল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মিক্সঅ্যাবিলিট ক্লাসের কারণে ২০২১ সালে আমাদের দেশের গুণগত শিক্ষা অর্জন কিছুটা হলেও সহজতর হবে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102