বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে শহীদদের স্মৃতি রক্ষার্থে গণকবর সংরক্ষণের ভিত্তি প্রস্থর স্থাপন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতি রক্ষার্থে গণকবর সংরক্ষণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গণকবর রক্ষার ভিত্তি প্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব। এ উপলক্ষে ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের দিকে সোহাগপুর বীরকন্যা পল্লীতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুল আলম মাসুম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হীরু, স্থানীয় শহীদ পরিবারের সন্তান জালাল উদ্দিন, নালিতাবড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম.এ হাকাম হীরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালিউল হাসান, জেলা ম্যাজিস্ট্রেট সাদেক আল সাফিন, এন.ডি.সি মিজানুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, সাংবাদিক বিপ্লব দে কেটু ও সানী ইসলামসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বীর জায়াগন, শহীদ পরিবারের সন্তান, এলাকার গন্যমান্য ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক আনার কলি মাহবুব-এর নেতৃত্বে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তাছাড়া স্বামী-স্বজন হারা বীর জায়াদের বাড়ি বড়ি ঘুরে তাদের হাতে উপহার হিসেবে শীতবস্ত্র, কম্বল ও শাল বিতরণ করা ছাড়াও তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ বিভিন্ন উপহার সামগ্রী তোলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102