বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীর হাসনা হেনা এখন বিটিভির শিল্পী

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১২৩৪ বার পঠিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পাওয়ার ভয়েস খ্যাত হাসনা হেনা মন্ডল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র তালিকাভুক্ত কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ওয়েবসাইটে প্রকাশিত বিটিভির জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানা গেছে।

এক বিজ্ঞপ্তি মোতাবেক সারা দেশের কয়েক হাজার কণ্ঠশিল্পী তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। দীর্ঘ অডিশনের মাধ্যমে বাছাই প্রক্রিয়ার পর শনিবার সারাদেশের ২৩৬ জন কন্ঠশিল্পী নির্বাচিত হন। এতে লোক সঙ্গীত বিষয়ে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাসনা হেনা নির্বাচিত হন। এখন থেকে তালিকাভুক্ত কণ্ঠশিল্পী হিসেবে বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে হাসনা হেনাকে গান পরিবেশন করতে দেখা যাবে।

হাসনা হেনা এ সাফল্যের জন্য তার মা-বাবা, আমার সঙ্গীতগুরু, বন্ধুবান্ধবসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সর্ববৃহত সামজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) তার নিজস্ব টাইম লাইনে একটি ছোট্ট স্ট্যাটাস দিয়েছেন। এ স্ট্যাটাসের শেষাংশে এগিয়ে যেতে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102