বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৭ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি;

শেরপুর জেলার নকলা উপজেলায় ভলিবল টুর্ণামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে এবং ম্যান অফ দ্যা ম্যাচ খেলোয়াড়ের হাতে পুরষ্কার হিসেবে গোল্ড কাপ তুলে দেওয়া হয়। ২৮ ডিসেম্বর সোমবার সাড়ে ৩ টার সময় স্থানীয় তরুণদের সেচ্ছাসেবী সংগঠন ‘নতুন সূর্য্য কল্যাণ সংস্থা’ এর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

এ খেলায় বিশেষ গুরুত্ব ছিলো- একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রাখতে কোন এলাকা বা ব্যক্তির নামে দল গঠন করার সুযোগ দেওয়া হয়নি। বিভিন্ন রঙের নামে দল নিয়ে এই খেলায় অংশ গ্রহন করতে হয়। অবশেষে এ ভলিবল টূর্ণামেন্ট-এর ফাইনাল খেলাটি লাল দল ও হলুদ দলের মাঝে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় হলুদ দল চ্যাম্পিয় ও লাল দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। তাছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার বিজয়ী হন মো. ওয়াকার হাসান সৌরভ।

এ ফাইনাল খেলাটি দেখতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ক্রীড়ামোদিসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। খেলা শেষে ল চ্যাম্পিয় ও রানার্স আপ দলের অধিনায়কসহ দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে যৌথভাবে এবং ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ীর হাতে অতিথিবৃন্দরা পুরষ্কার তুলেদেন।

বর্তমান ও ভবিষ্যতের শিশু-কিশোরদের মধ্যে পড়ালেখার পাশাপাশি শরীরের জন্য অতিপ্রয়োজনীয় কিছু খেলাধুলার অভ্যাস গড়াতে পারলে তারা ভবিষ্যতে সত্যিকারের সুনাগরিক হয়ে গড়ে ওঠবে বলে আয়োজকরা মনে করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102