বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

গফরগাঁও পৌর নির্বাচনে ১২৫৮৮ ভোটের মধ্যে নৌকা মার্কায় পড়েছে ১২৩৯৮টি

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি;

ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা ও ধানের শীষে বৈধ ভোট পড়েছে ১২ হাজার ৫৮৮ টি, এর মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে ১২ হাজার ৩৯৮টি ও ধানের শীষে ভোট পড়েছে মাত্র ১৯০টি।

ফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস.এম ইকবাল হোসেন সুমন (নৌকা প্রতীক) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন (ধানের শীষ) এর চেয়ে ৬৫ গুণ বেশি ভোট পেয়ে গফরগাঁও পৌরসভার মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাছাড়া এ নির্বাচনে সংরক্ষিত মহিলা তিন কাউন্সিলর হিসেব যথাক্রমে শামছুন নাহার শিখা, নিলুফা ইয়াসমিন রত্না ও মোছা. পারভীন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর ওয়ার্ড কাউন্সিলর পদে যথাক্রমে সিহাব উদ্দিন, আরিফুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হক, মো. সোরহাব উদ্দিন, মশিউর রহমান কিরণ, মো. আমান, শাহজাহান সাজু, মো. বাবুল হুসেন ও ফয়জুর রহমান জীবন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পৌর নির্বাচনের প্রথধাপে ২৮ ডিসেম্বর সোমবার সারাদেশের ২৪টি পৌরসভায় ভোট গ্রহন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। এ নির্বাচনের অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102