বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে আন্তঃজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভায় প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি গঠন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বৃহত্তর ময়মনসিংহ আন্তঃজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ উপলক্ষে শেরপুর জেলার এ প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তঃজেলা সাংস্কৃতিক ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

শেরপুরে এ প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের লক্ষে শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান তপন স্যারকে আহবায়ক ও নৃত্যগুরু কমল কান্তি পাল-কে সদস্যসচিব করে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে জানা গেছে, এ প্রতিযোগিতা মূলত বয়স ভিত্তিক ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগ সমূহে- ‘ক’ বিভাগে ৫ বছর হতে ১০ বছর পর্যন্ত, ‘খ’ বিভাগে ১১ বছর হতে ১৪ বছর পর্যন্ত ও ‘গ’ বিভাগে ১৫ বছর হতে তদুর্ধ্ব বয়সী প্রতিযোগিরা অংশ গ্রহন করার সুযোগ পাবে। আর প্রতিযোগিতার বিষয় গুলো হলো- রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক সংগীত, লোক সংগীত, দেশাত্ববোশক গান, একক ও দলীয় নৃত্য, একক অভিনয়, চিত্রাঙ্কন ও আবৃত্তি।

নবগঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী বছর তথা ২০২১ সালের ৯ জানুয়ারি সকাল ৯ টা থেকে প্রতিযোগিদের স্পট রেজিস্ট্রেশন শুরু হবে এবং সকাল ১০ টা থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। শেরপুর জেলা শহরের মাধবপুর এলাকাস্থ মডেল গার্লস কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে শেরপুর টাউন হলে বিকেল ৪ টার সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে নবগঠিত কমিটির অনেকে জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102