বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৭ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার পৌরসভার কায়দা এলাকার বঙ্গবন্ধু ক্রিকেট ক্লাবের আয়োজনে কায়দা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কাদির।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বিনুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ঝিকরুল হাসান পিকুল, ছাত্রলীগ কর্মী সাদ্দাম সরকার ও শ্যামল, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ক্রিকেটার, বিভিন্ন বয়স ও শ্রেণীর ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন- আমরা প্রতি বছর কায়দা এলাকার যুব সমাজ মিলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি; কিন্তু এবছর করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সংক্রমণ বিবেচনা করে তথা জনসমাগম এড়াতে বড় পরিসরে কোন খেলার আয়োজন করিনি। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হলে ক্রীড়ামোদীদের চাহিদা অনুযায়ী সময় সুযোগে বার্ষিক ক্রীড়ার আয়োজন করবেন বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102