বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জেলার প্রথম গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৬০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় জেলার প্রথম গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ‘সবকিছু এখন হাতের কাছে’-এ শ্লোগানে নকলা পৌর শহরের প্রাণ কেন্দ্রে নকলা উত্তর বাজারস্থ নিউ মার্কেটের নিচতলায় এক উদ্বোধনী অনুষ্ঠান ও মার্কেটের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উত্তর বাজার মোড়ের নিউ মার্কেটের নিচতলায় স্থাপিত এ সেন্টারটি ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, গ্রামীণ ফোনের রিজওনাল প্রধান এস.কে ইফতেখার আহমেদ, এরিয়া ম্যানেজার মো. ফরহাদ হোসেন, রিটেল চ্যানেল ম্যানেজার এ.টি.এম মোস্তাফিজুর রহমান, নকলা ও নালিতাবাড়ী উপজেলার টেরিটোরী ম্যানেজার মাসুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়, নকলা-নালিতাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. শাহাবদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. রাকিব হাসান রন্জু, নকলা নিউ মার্কেটের স্বত্তাধিকারী মো. মোজাহিদুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম রিজন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন শ্যামল ও শিমানুর রহমান সুখন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজন মিয়া, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য রাইসুল ইসলাম রিফাত ও রেজাউল হাসান সাফিতসহ উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মী, বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর গ্রামীণ ফোনের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গ্রামীণ ফোনের রিজওনাল প্রধান এস.কে ইফতেখার আহমেদ বলেন- গ্রামীণফোন সেন্টার আজ থেকে আপনাদের আরও কাছে চলে এসেছে। এই সেন্টারের মাধ্যমে গ্রাহকরা যেসকল সেবা পাবেন তার মধ্যে গ্রামীন ফোনের নতুন সংযোগ ক্রয়, গ্রামীন ফোনের সিম রিপ্লেসমেন্ট, হ্যান্ডসেট ক্রয়, ফ্লেক্সিলোড, ইউটিলিটি বিল পেমেন্ট, গ্রামীন সিমের মালিকানা পরিবর্তন, গ্রামীন সিম প্রিপেইড থেকে পোস্টপেইড মাইগ্রেশন উল্লেখ্যযোগ্য বলে তিনি জানান।

মো. মোজাহিদুল ইসলাম বলেন- আগে গ্রামীন ফোনের বিভিন্ন সেবা নিতে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর ময়মনসিংহে যেতে হতো। এখন থেকে শেরপুর জেলার গ্রাহকসহ যেকোন এলাকার গ্রাহকরা নকলার এই গ্রামীণফোন সেন্টারের মাধ্যমে সেবা নিতে পারবেন। এতে করে আর ঢাকা বা ময়মনসিংহে দৌঁড়াতে হবে না। ফলে গ্রামীনফোন গ্রাহকদের সময় ও অর্থ উভয়ই বাঁচবে বলে অনেকে জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102