বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা কারাগারে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৬১৩ বার পঠিত

সমকালীন ডেস্ক:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দিয়ে তা ফেসবুকে ছড়ানোর অভিযোগে মো. মজিবর রহমান চৌধুরী (৪২) নামে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার দুপরের দিকে তাকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে মজিবরকে উপজেলার বারমারী বাজার থেকে আটক করে নালিতাবড়ী থানার পুলিশ।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি পালন উপলক্ষে উপজেলার পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মো. মজিবর রহমান চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর-অশালীন বক্তব্যদেন। তার বক্তব্যটি অন্যের মাধমে নিজের মোবাইলে ধারণ করে তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইনে পোস্ট করেন। এ ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া ডিডিওটি নালিতাবড়ী থানা পুলিশের নজরে এলে মঙ্গলবার বিকেলে মজিবরকে বারমারী বাজার থেকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মজিবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102