বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঈদের দিন ঘূর্ণিঝড়ে দুটি গ্রাম লন্ডভন্ড

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ মে, ২০২০
  • ১৩১০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের দুটি গ্রাম ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় আকস্মিক এই ঝড়ে বাড়ি-ঘর, বিদ্যুতের খুঁটি, শতাধিক গাছ ও পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

রহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান জানান, সন্ধ্যার সময় হঠাৎ করে রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের কাজিগ্রামের একাংশ ও কলকলিয়া গ্রাম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এ সময় এলাকার লোকজন আতকিংত হয়ে পড়ে। ঝড়ে প্রায় ৬০টি বাড়ি, কয়েকটি বিদ্যুতের খুঁটি, শতাধিক গাছপালা উপড়ে পড়ে এবং গাছ ও বাড়ির দেয়াল পড়ে কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে কর্তব্যরত গোমস্তাপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান রেজাউল করিম সোমবার রাতে জানান, ঝড়ে পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন কিলোমিটারজুড়ে রাস্তার উপর উপড়ে ও ভেঙ্গে পড়েছে গাছপালা। কাঁচাবাড়ি ঘর ভেঙ্গে পড়েছে, উড়ে গেছে টিনের ছাউনী। ঝড়ের পর থেকেই তারা গাছপালা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঝড়ে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা সকাল ছাড়া বলা যাবে না। তবে বেশকিছু গাছপালা, ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাস্তা পরিষ্কার করছেন বলে জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102